বক্সা ব্যাঘ্র প্রকল্পের মতো মহানন্দা অহভয়ারন্যেও হবে পাখি উতসব
দি নিউজ লায়নঃ বক্সা ব্যাঘ্র প্রকল্পের মতো মহানন্দা অহভয়ারন্যেও হবে পাখি উতসব। আগামি ২১, ২২ ও ২৩ ফেব্রুয়ারি মহানন্দা অভয়ারন্যে পাখি উতসব হবে। সরকারি উদ্যোগে এই পাখি উতসব হবে। বুধবার বক্সা পাখি উতসবের সূচনা করে এই কথা বলেন রাজ্যের বন্যপ্রান বিভাগের প্রধান মুখ্য বনপাল বিনোদ কুমার যাদব। বুধবার থেকে শুরু হয়েছে বন দফতরের পঞ্চম বর্ষ বক্সা বার্ড ফেস্টিভ্যাল। এদিন রাজাভাতখাওয়া প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে একঝাঁক পাখি বিশেষজ্ঞ ও পাখি প্রেমীদের নিয়ে প্রদীপ জ্বালিয়ে এই পাখি উতসবের উদ্বোধন করেন রাজ্যের বন্যপ্রাণ বিভাগের প্রধান মুখ্য বনপাল বিনোদ কুমার যাদব।
বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা শুভংকর সেনগুপ্ত সহ অন্যান্য বনাধিকারিকরা এই পাখি উতসবের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জানা গিয়েছে এই পাখি উতসব চলবে আগামী ৯ জানুয়ারী পর্যন্ত। এবারের পাখি উতসবে দেশ ও রাজ্যের ৩৬ জন পাখিপ্রেমী অংশ নিয়েছেন। গোটা দেশে পাখিদের স্বর্গরাজ্য বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল। রাজ্যের এই বনাঞ্চলে ৫৪০ প্রজাতির পাখি রয়েছে। তার মধ্যে গত বছরের পাখি উতসবে ২১৬ প্রজাতির পাখি লেন্সবন্দি হয়েছিল। এবারের বার্ড ফেস্টিবলে অংশ নেওয়া পাখি প্রেমীদের আশা এবার এই সংখ্যা বাড়বে।
আন্তর্জাতিক পাখি বিশেষজ্ঞ ধৃতিমান মুখোপাধ্যায় বলেন, পাখি উৎসব আসলে মানুষের সঙ্গে পাখিদের মেলবন্ধন। বিশ্বজুড়ে দুষণে আক্রান্ত পাখিরাও। পাখিদের সংরক্ষণও পাখি উতসবের উদ্দেশ্য। জানা গিয়েছে, প্রতিদিন সকাল সাড়ে ছ’টা থেকে দুপুরে ১২ টা পর্যন্ত বক্সা জঙ্গলের নির্দিষ্ঠ পাঁচটি রুটে পাখিদের লেন্সবন্দি করবেন পাখি প্রেমীরা। রাজ্যের বন্যপ্রাণ শাখার প্রধান মুখ্য বনপাল বিনোদ কুমার যাদব বলেন, উৎসবের শেষ দিন ৯ জানুয়ারী রাজাভাতখাওয়া শকুন প্রজনণ কেন্দ্র থেকে বিশ্ব থেকে লুপ্ত হওয়া একজোড়া হোয়াইট ব্যাক্ড প্রজাতির শকুনকে উপগ্রহ নিয়ন্ত্রিত ট্রান্সমিটার ট্যাগ পড়িয়ে মুক্ত আকাশে ছেড়ে দেওয়া হবে। এছাড়া এবারই প্রথম আমরা মহানন্দা পাখি উতসব করব।"

Post a Comment